নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এদিন নগরীতে ৫ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেলেও ১৪টি উপজেলা ছিল রোগীশূন্য।
আগের দিন চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৫ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ৩শ ৭৩ জন।
মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৪ হাজার ৭০ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ৩শ ৩ জনের করোনা শনাক্ত হয়। এদিন জেলার ১৪টি উপজেলা ছিল রোগীশূন্য।
এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৩১ জন। এর মধ্যে ৭শ ২৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ আটজন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে মোট এক হাজার ৪শ ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৩৪ শতাংশ। আগের দিন চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয় ১৪৬৩ জনের। আক্রান্ত ৫ জনই চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবের নমুনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট ধরা পড়ে।
এস এস/