চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত কমে ৫


১৬ নভেম্বর, ২০২১ ৮:৫২ : পূর্বাহ্ণ
চট্টগ্রামে,করোনা

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে আগের দিনের তুলনায় কিছুটা কমেছে করোনা শনাক্ত। করোনা ভাইরাস এর বিষে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫ জনের শরীরে আক্রান্ত শনাক্ত হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ৬ জন।

গত ২৪ ঘন্টায় শনাক্ত হয় ৫ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ৩শ ১৯ জন।

মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৪ হাজার ২৭ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ২শ ৯২ জনের করোনা শনাক্ত হয়।

এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয় গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে চট্টগ্রাম মহানগরে ১ জন এবং উপজেলা পর্যায়ে ৪ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে।

তবে গত ২৪ ঘন্টায় জেলার কোথাও কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে আগের দিনের মতোই চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ২৮ জন। এর মধ্যে ৭শ ২৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ পাঁচজন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে মোট এক হাজার ৪শ ২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৩৪ শতাংশ। আগের দিন চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয় ১১৯০ জনের।

আক্রান্ত ৫ জনের মধ্যে একজনের রিপোর্ট পজেটিভ আসে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে। তাছাড়া মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন ও ভেটেরিনারী ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে ১ জনের করোনা পজেটিভ আসে।

গত ২৪ ঘন্টায় উপজেলা পর্যায়ে যে চারজনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে একজন লোহাগাড়া, একজন বোয়ালখালী, একজন রাঙ্গুনিয়া ও অন্যজন হাটহাজারী উপজেলার বাসিন্দা বলে তথ্য দিয়েছেন সিভিল সার্জন অফিস।

এস এস/

0Shares

আরো সংবাদ