নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে নগরীতে করোনা ভাইরাস এর বিষে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জনের শরীরে আক্রান্ত শনাক্ত হয়েছে। তবে এদিন চট্টগ্রামের ১৪ উপজেলার কোথাও নতুন করোনা রোগীর সন্ধান মেলেনি।
আগের দিন চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৪ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ৩শ ২৩ জন।
মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৪ হাজার ৩১ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ২শ ৯২ জনের করোনা শনাক্ত হয়।
এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয় গত ২৪ ঘন্টায় জেলার কোথাও কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে আগের দিনের মতোই চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ২৮ জন। এর মধ্যে ৭শ ২৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ পাঁচজন।
বুধবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে মোট এক হাজার ৩শ ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ২৯ শতাংশ। আগের দিন চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয় ১৪২৯ জনের।
আক্রান্ত ৪ জনের মধ্যে দুজনের রিপোর্ট পজেটিভ আসে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে। তাছাড়া একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পজেটিভ রিপোর্ট ধরা পড়ে।
এস এস/