চট্টগ্রামে ফের মৃত্যুহীন দিনে শনাক্ত ৫


১৫ ডিসেম্বর, ২০২১ ১১:০৭ : পূর্বাহ্ণ
মৃত্যুশূন্য দিন করোনা

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে দীর্ঘ ১৯দিন পর করোনায় একজন মৃত্যু দেখলেও আজ আবারো মৃত্যুশূণ্য দিনের তথ্য জানাল সিভিল সার্জন চট্টগ্রাম কার্যালয়।

গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচজন। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্ত হয়েছে এক লাখ দুই হাজার ৪৭৬ জন এবং মৃতু্য হয়েছে এক হাজার ৩৩২ জন।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬২৭ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূণ্য দশমিক তিন শতাংশ। শনাক্তদের সবাই নগরীর বাসিন্দা।

তিনি আরও জানান, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে দুজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে একজন এবং ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুজনের করোনা শনাক্ত হয়েছে।

এস এস/

0Shares

আরো সংবাদ