চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষ: ৪ জন গুলিবিদ্ধসহ আহত ১৫


২৭ জানুয়ারি, ২০২২ ৩:৩১ : অপরাহ্ণ
চট্টগ্রামে, নির্বাচনী প্রচারণা,সংঘর্ষ,গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের চারজন গুলিবিদ্ধসহ প্রায় ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গুলিবিদ্ধরা হলেন, সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মতু মিয়ার ছেলে মো. ফারুক (৬১), একই এলাকার মৃত আবদুস সালামের ছেলে মুন্সি মিয়া (৫৫), মৃত সালেহ আহমেদের ছেলে মো. রফিক (৫০) ও একই এলাকার শাহ আলম (৬০)।

গুলিবিদ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের জোড়ার কুল এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

সাতকানিয়া সার্কেল এএসপি মোহাম্মদ শিবলী নোমান বলেন, নির্বাচনী প্রচারণায় নৌকার প্রার্থী আক্তার হোসেন ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এখনো ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আশিক বলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে নির্বাচনী প্রচারণার সময় সংঘর্ষে গুরুতর আহত চারজনকে বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় চমেক হাসপাতালে আনা হয়।

গুলিবিদ্ধ চারজন বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চারজনের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে তিনি জানিয়েছেন।

এস এস/

0Shares

আরো সংবাদ