নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তে সংখ্যা কিছুটা কমেছে। আগের দিন জেলায় ১১ জনের করোনা শনাক্ত হলেও গত ২৪ ঘন্টায় এ সংখ্যা দাড়ায় ৫ জনে।
নতুন আক্রান্তদের মধ্য থেকে চট্টগ্রাম নগরীতে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তাছাড়া উপজেলা পর্যায়ের মিরসরাইতে একজনের করোনা পজেটিভ।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ৪শ ৯৪ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৪ হাজার একশ ৬৫ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ৩শ ২৯ জনের করোনা শনাক্ত হয়।
এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৩২ জন। এর মধ্যে ৭শ ২৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ৯ জন।
শনিবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৯ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়।
গত ২৪ ঘন্টায় শতকরা পজেটিভ হার শূন্য দশমিক ৪৯ শতাংশ। এদিন ফৌজদারহার বিআইটিআইডি ল্যাবে দুজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে দুজন ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে একজনের করোনা শনাক্ত হয়।
এস এস/