চট্টগ্রামে নতুন এক মৃত্যুর দিনে শনাক্ত ও সংক্রমণের হার বেড়েছে


১৮ নভেম্বর, ২০২১ ৮:০০ : পূর্বাহ্ণ
চট্টগ্রামে,করোনা

নিজস্ব প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসে চট্টগ্রাম জেলায় একদিনের ব্যবধানে মৃত্যু-শনাক্ত ও সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৯ জনের শরীরে আক্রান্ত শনাক্ত হয়েছে।

আগের দিন চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৯ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ৩শ ৩২ জন।

মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৪ হাজার ৩৭ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ২শ ৯৫ জনের করোনা শনাক্ত হয়।

এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয় গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসিন্দা।

এনিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ২৮ জন। এর মধ্যে ৭শ ২৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ছয়জন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে মোট এক হাজার ৪শ ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৬২ শতাংশ। আগের দিন চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয় ১৩৭২ জনের।

আক্রান্ত ৯ জনের মধ্যে সাতজনের রিপোর্ট পজেটিভ আসে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে। তাছাড়া একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ও অন্যজন শেভরণ ল্যাবে পজেটিভ রিপোর্ট ধরা পড়ে।

গত ২৪ ঘন্টায় উপজেলা পর্যায়ে আক্রান্ত শনাক্ত ৩ জনই ফটিকছড়ি উপজেলার বাসিন্দা বলে তথ্য দিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস।

এস এস/

0Shares

আরো সংবাদ