চট্টগ্রামে তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল খালে পড়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) এ ঘটনা ঘটে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিজিপিওয়াই চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেন, হালিশহর এলাকায় তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে একটি ওয়াগনের পুরো এবং দুটির প্রায় অর্ধেক তেল পড়েছে।
ইয়াসিন বলেন, চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থতি একটি তেল কোম্পানির ডিপো থেকে ট্রেনটি তেল লোড করে ইয়ার্ডে আসছিল। ইয়ার্ডে ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।
সিজিপিওয়াইয়ের মাস্টার আবদুল মালেক বলেন, ‘ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ড্রেন হয়ে ইয়ার্ডের পাশে থাকা একটি খালে গিয়ে তেল পড়েছে। আমরা তেল উদ্ধারে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছি।
এসএস