চট্টগ্রামে কাস্টমসের ২ পদে রদবদল


৩১ জানুয়ারি, ২০২২ ৮:৫৫ : অপরাহ্ণ
চট্টগ্রাম, কাস্টমসে,রদবদল

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম কাস্টমস হাউসের দায়িত্ব নিচ্ছেন চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. মুশফিকুর রহমান।

অন্যদিকে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি হয়ে আসছেন চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান।

এছাড়া চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মোহাম্মদ বাপ্পী শাহরিয়ার সিদ্দিকীকে ঢাকা কাস্টমস হাউসে পদায়ন করা হয়েছে।

আজ সোমবার (৩১ জানুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত এক আদেশে চট্টগ্রাম কাস্টমস হাউসের অতিরিক্ত মহাপরিচালক ও যুগ্ম কমিশনার পদে রদবদল করা হয়েছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর এনবিআরের কাস্টমস বিভাগের দ্বিতীয় সচিব আবুল হাশেম স্বাক্ষরিত এক আদেশে চট্টগ্রামে দুই কর্মকর্তাকে ও অন্য জেলায় এক কর্মকর্তাকে বদলি করা হয়।

এস এস/

0Shares

আরো সংবাদ