চট্টগ্রামে করোনা শনাক্ত বেড়ে ৮২,মৃত্যু নেই


৭ জানুয়ারি, ২০২২ ৭:৪১ : পূর্বাহ্ণ
মৃত্যুশূন্য দিন করোনা

নিজস্ব প্রতিনিধি : আবারো ভয়ানক রুপ ধারণ করছে প্রাণঘাতী করোনা ভাইরাস। পুরো চট্টগ্রাম জেলা জুড়েই চোখ রাঙাচ্ছে এ মরণঘাতী মহামারী।

গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৮২ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। যার সিংহভাগই নগরের বাসিন্দা।

নতুন শনাক্ত ৮২ জনের মধ্যে ৭৪ জন নগরীর এবং ৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এদিন চট্টগ্রামের ১০ টি উপজেলা ছিল রোগী শূণ্য।

হাটহাজারী উপজেলায় ২ জন, মিরসরাই দুজন,সন্দ্বীপে একজন,আনোয়ারা একজন,বোয়ালখালী একজন ও পটিয়া উপজেলার এক বাসিন্দার শরীরে ভাইরাসটি বিষ পাওয়া গেছে।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ৯শ ০৪ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৪ হাজার ৫শ ০৪ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ৪শ জনের করোনা শনাক্ত হয়।

এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কোথাও মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।

জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৩৩ জন। এর মধ্যে ৭শ ২৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ১০ জন।

শুক্রবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২ টি ল্যাবে এক হাজার ৮শ ৫৭ জনের নমুনা পরীক্ষায় ৮২ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়। সংক্রমণের হার চার দশমিক ৪১ শতাংশ।

এস এস/

0Shares

আরো সংবাদ