নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার পাশাপাশি বেড়েছে করোনা সংক্রমণও। ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
শনাক্ত ১৬ জনের মধ্যে ১৩ জন নগরীর এবং ৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এদিন চট্টগ্রামের ১২ টি উপজেলা ছিল রোগী শূণ্য। চন্দনাইশে একজন ও আনোয়ারা উপজেলায় দুজন করোনা আক্রান্ত শনাক্ত হয়।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ৬শ ১৫ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৪ হাজার দুশ ৫০ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ৩শ ৬৫ জনের করোনা শনাক্ত হয়।
এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। এনিয়ে গেল টানা ১৫ দিন মৃত্যুহীন দিন পার করলো চট্টগ্রাম।
জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৩২ জন। এর মধ্যে ৭শ ২৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ৯ জন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।
বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬শ ৬৬ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়। সংক্রমণের হার শূন্য দশমিক ৯৬ শতাংশ।
এস এস/