নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত কিছুটা কমেছে। একই সময়ের মধ্যে উপজেলা পর্যায়ে নতুন করে একজন মারা গেছে ভাইরাসটির বিষে।
চট্টগ্রাম নগর ও উপজেলা মিলে আগের দিন শনাক্ত হয়েছে ৭ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয় ৬ জন। চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ৩শ ১৪ জন।
মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৪ হাজার ২৬ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ২শ ৮৮ জনের করোনা শনাক্ত হয়।
এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয় গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে চট্টগ্রাম মহানগরে ৪ জন এবং উপজেলা পর্যায়ে ২ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে।
চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ২৮ জন। এর মধ্যে ৭শ ২৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ সাতজন।
সোমবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে মোট এক হাজার ১শ ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৫০ শতাংশ। আগের দিন চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয় ১১২৫ জনের।
আক্রান্ত ৯ জনের মধ্যে একজনের রিপোর্ট পজেটিভ আসে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে। তাছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন. মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১ জন ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১ জনের করোনা পজেটিভ আসে।
গত ২৪ ঘন্টায় উপজেলা পর্যায়ে যে দুইজনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে একজন ফটিকছড়ি ও অন্যজন হাটহাজারী উপজেলার বাসিন্দা বলে তথ্য দিয়েছেন সিভিল সার্জন অফিস।
এস এস/