চট্টগ্রামে করোনার বিষে আরও ৫৪৯ জন আক্রান্ত-মৃত্যু ১


২ ফেব্রুয়ারি, ২০২২ ৭:৪২ : পূর্বাহ্ণ
চট্টগ্রামে,করোনা

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যার পাশাপাশি শনাক্তের সংখ্যাও কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৫শ ৪৯ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। আগের দিন এ সংখ্যা ছিল ৭২৯ জন।

নতুন আক্রান্তদের সিংহভাগই নগরের বাসিন্দা। নতুন শনাক্তদের মধ্যে ৩৭৬ জন নগরীর এবং ১৭৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ ২০ হাজার ৯শ ৯২ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৮৮ হাজার ১শ ৮৩ জন আর জেলার বিভিন্ন উপজেলার ৩২ হাজার ৮শ ০৯ জনের করোনা শনাক্ত হয়।

এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মহানগরে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। তবে এদিন উপজেলা পর্যায়ে কারো মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।

জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৫৯ জন। এর মধ্যে ৭শ ৩৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ২৫ জন।

বুধবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে দুই হাজার ৫শ ৭৫ জনের নমুনা পরীক্ষায় ৫৪৯ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়। ২৪ ঘন্টায় শতকরা পজেটিভ হার ছিল ২১ দশমিক ৩২ শতাংশ।

এস এস/

0Shares

আরো সংবাদ