নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামে করোনা শনাক্ত ও সংক্রমনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এর সঙ্গে শনাক্ত হয়েছেন ৭৪২ জন।সংক্রমণের হার ২৫ দশমিক ৭৩ শতাংশ।
সোমবার (১৭জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা প্রতিবেদনে এই তথ্যে নিশ্চিত করা হয়েছে।
এদিন চট্টগ্রাম মেডিকেলসহ ১৩ টি ল্যাবে ২ হাজার ৯৮৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে মহানগরে ৫৯৭ জন এবং বিভিন্ন উপজেলার রয়েছেন ১৪৫ জন। এর মধ্যে মহানগরে ৩ জন রোগী মারা গেছেন।
এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজার ৭১৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মহানগরে ৭৬ হাজার ৭৯১ জন মহানগরে এবং ২৮ হাজার ৯২৮ জন উপজেলার বাসিন্দা।
এছাড়া মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৮ জনের মধ্যে ৭২৮ জন মহানগরে মারা গিয়েছেন। অপরদিকে উপজেলাতে এই মৃত্যুর সংখ্যা ৬১০ জন।
এস এস