নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে সংখ্যায় আগের দিনের তুলনায় করোনা সংক্রমনের সংখ্যা বেড়েছে দ্বিগুনের বেশি। গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জনের শরীরে মহামারী করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
আগের দিন ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে ১ জন নগরী ও ৬ জন উপজেলার বাসিন্দা। এদিন চট্টগ্রামের ১১ টি উপজেলা ছিল রোগী শূণ্য। আনোয়ারায় ৪ জন ও রাউজান এবং সাতকানিয়ায় একজন করে আক্রান্ত শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ৫শ ৭৩ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৪ হাজার দুশ ১৮ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ৩শ ৫৫ জনের করোনা শনাক্ত হয়।
এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। এনিয়ে গেল টানা ১৩ দিন মৃত্যুহীন দিন পার করলো চট্টগ্রাম।
জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৩২ জন। এর মধ্যে ৭শ ২৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ৯ জন।
সোমবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১শ ৪৯ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়।
এস এস/