চট্টগ্রামে একদিনে করোনা সংক্রমণ হার ২৩.৬৭ শতাংশ-শনাক্ত ৭৩৮


১৮ জানুয়ারি, ২০২২ ১১:১৯ : পূর্বাহ্ণ
মৃত্যুশূন্য দিন করোনা

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে আগের দিনের তুলনায় করোনা সংক্রমণে শনাক্ত ও মৃত্যু কমেছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৭৩৮ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে।

নতুন আক্রান্তদের সিংহভাগই নগরের বাসিন্দা। নতুন শনাক্ত ৭৩৮ জনের মধ্যে ৬৪৭ জন নগরীর এবং ৯১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ ৬ হাজার ৪শ ৫৭ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৭ হাজার ৪শ ৩৮ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৯ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়।

এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে কারো মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।

জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৪০ জন। এর মধ্যে ৭শ ২৬ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ১৪ জন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৩ টি ল্যাবে তিন হাজার ১শ ১৭ জনের নমুনা পরীক্ষায় ৭৩৮ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়।

বিগত ২৪ ঘন্টায় সংক্রমণ হার ২৩ দশমিক ৬৭ শতাংশে দাঁড়াল।

এস এস/

0Shares

আরো সংবাদ