চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৩ জনের মৃত্যু-শনাক্ত ১৩৪৮


২৫ জানুয়ারি, ২০২২ ১১:২৪ : পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে আগের দিনের তুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা তিনগুন বেড়েছে। একই সাথে বেড়েছে শনাক্ত সংখ্যা। তবে কিছুটা কমেছে সংক্রমণ হার।

গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে এক হাজার ৩শ ৪৮ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। আগের দিন এ সংখ্যা ছিল ৯৮৯ জন।

নতুন আক্রান্তদের সিংহভাগই নগরের বাসিন্দা। নতুন শনাক্ত ১৩৪৮ জনের মধ্যে ৯১৯ জন নগরীর এবং ৪২৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ ১৩ হাজার ৪শ ৬০ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৮২ হাজার ৭শ ৮০ জন আর জেলার বিভিন্ন উপজেলার ৩০ হাজার ৬শ ৮০ জনের করোনা শনাক্ত হয়।

এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে মৃত্যুশূণ্য হলেও উপজেলা পর্যায়ে নতুন করে ৩ জনের মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।

জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৪৬ জন। এর মধ্যে ৭শ ২৮ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ১৮ জন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে তিন হাজার ৬শ ৮৯ জনের নমুনা পরীক্ষায় ১৩৪৮ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়। বিগত ২৪ ঘন্টায় সংক্রমণ হার ৩৬ দশমিক ৫৪ শতাংশে দাঁড়াল। আগের দিন ছিল ৩৯ দশমিক ৯৫ শতাংশ।

এস এস/

0Shares

আরো সংবাদ