চট্টগ্রামে আরও ৩ সাংবাদিক করোনা আক্রান্ত, মোট আক্রান্ত চট্টগ্রামে ৬


১৮ মে, ২০২০ ১১:৫৩ : অপরাহ্ণ

চট্টগ্রামে বিভিন্ন মিডিয়ায় কর্মরত আরও ৩ সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৮ মে) চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার জোবায়ের মনজুর, ক্যামেরাপারসন হারুন উর রশিদ এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপারসন আলমগীর হোসেনের নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ আসে।

চ্যানেল টোয়েন্টিফোরের রিজিওনাল এডিটর কামাল পারভেজ বলেন, দু’জনেরই এক সপ্তাহ আগে হালকা জ্বর ছিল। তখন থেকেই তারা বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। তবে এখন কোনো উপসর্গ বা সমস্যা নেই। অনেকটা সুস্থ। বাসাতেই আছেন। সুস্থ আছেন। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজ রাখছি।

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান অনুপম পার্থ বলেন, আলমগীর গত ৭ মে থেকে ছুটিতে আছেন। তার কোনো লক্ষণ ছিলো না, এখনও নেই। সম্প্রতি একটি অনুষ্ঠানে এক করোনা পজেটিভ আত্মীয়ের সঙ্গে দেখা হওয়ার পর আমরা তাকে পরীক্ষা করার অনুরোধ করি। আজ প্রকাশিত প্রতিবেদনে তিনি করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ