চট্টগ্রামে আরও এক সাংবাদিকসহ মোট আক্রান্ত সাংবাদিক ৩


১৭ মে, ২০২০ ৪:৫০ : পূর্বাহ্ণ

বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো অফিসে কর্মরত সাংবাদিক আহসান রিটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়ে তার।

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান অনুপম শীল জানান, কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আহসান রিটন। এই কারণে ১০ মে থেকে নিজ বাসায় কোয়ারেন্টিনে ছিলেন তিনি। গত শুক্রবার তার নমুনা পরীক্ষার জন্য চমেকের ল্যাবে পাঠানো হয়।

শনিবার রাতে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ পাওয়া আসে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল। জ্বর থাকলেও অন্য কোন উপসর্গ নেই। বর্তমানে তিনি নিজ বাসায় আছেন। তার চিকিৎসা নিয়ে করণীয় নির্ধারণে আমরা পরিবারসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলছি।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট কর্তৃপক্ষ তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

উল্লেখ্য, এর আগে পাঠক নিউজের সাইফুল ইসলাম শিল্পী, সিভয়েসের মিনহাজ ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আহসান রিটনসহ ৩ জন করোনা আক্রাম্ত হলেন।

0Shares

আরো সংবাদ