চট্টগ্রামের রেডিসনের ২০তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা


১৬ নভেম্বর, ২০২১ ১:২৮ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর ২০ তলা থেকে পড়ে মারা গেছেন আরিফ কবির (২৪) নামের এক যুবক।

সোমবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের সঙ্গে থাকা পরিচয়পত্র সূত্রে পুলিশ জানিয়েছে, আরিফ কবির ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।

পুলিশ জানায়, আরিফ রাতে রেডিসনের ২০ তলায় অবস্থিত মেজুদা রেস্টুরেন্ট ও বারে নাস্তা করেন। নাস্তার মাঝামাঝি সময়ে হঠাৎ করে আরিফ রেস্টুরেন্ট সংলগ্ন ওপেন স্পেস দিয়ে নিচে লাফ দেন।

হোটেলের কর্তৃপক্ষ হোটেলটির ষষ্ঠ তলার স্প্যা’র ছাদ থেকে আরিফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ওসি (তদন্ত) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোটেলটির ২০ তলার রেস্টুরেন্ট সংলগ্ন ওপেন স্পেস থেকে আরিফ লাফ দিয়ে আত্মহত্যা করেছে এমনটি জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। লাশ মর্গে পাঠানো হয়েছে।

রেডিসন ব্লুর সহকারী ব্যবস্থাপক (পিআর) রাহফাত সালমান জানান, এক যুবক লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি এখনো তদন্তাধীন। রেডিসনের পক্ষ থেকে লিখিত বিবৃতির মাধ্যমে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এস এস/

0Shares

আরো সংবাদ