চকবাজারে সিএনজি অটোরিক্সা উল্টে প্রাণ গেল মধ্য বয়সী ব্যক্তির


১০ নভেম্বর, ২০২১ ১১:৪১ : পূর্বাহ্ণ
চকবাজারে, সিএনজি অটোরিক্সা উল্টে

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় সিএনজি অটোরিকশা উল্টে ৫১ বছর বয়সী এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে চকবাজারের কেয়ারি শপিং সেন্টারের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম সাবের আহমেদ। তিনি নগরীর বাকলিয়ার আব্দুল লতিফ হাট খোলা এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় নগরীর চকবাজার এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় মধ্য বয়সী এক ব্যক্তিকে চমেক হাসপাতালে আনা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে বলে তিনি জানান।

এস এস/

0Shares

আরো সংবাদ