নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ২০ হাজার টাকাসহ ১১ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (২২ নভেম্বর) রাত ৯ টায় ডিসি রোডের কালাম কলোনির ভেতরে খোকন কলোনি থেকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন, আলমগীর, এসকান্দর,সবুজ মিয়া, খলিলুল, মো. খোকন, জহির,আব্দুল মোতালেব, মো. শাহীন ডালিম, তাজুল ও আব্দুল খালেক।
মঙ্গলবার সকালে এসব তথ্য গণমাধ্যমকে জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়।
এস এস/