নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রহমতগঞ্জ গণপূর্তের ঠিকাদার অফিসে সাধারণ ঠিকাদারদের মারধর এবং একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে রহমতগঞ্জ জোন গণপূর্ত ঠিকাদার সমিতির সেক্রেটারি জসিম উদ্দিনের বিরুদ্ধে।
সাজিদ ইকবাল (ছদ্মনাম) নামে এক ঠিকাদার জানান, বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে জসীম উদ্দীন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ঠিকাদার অফিসে প্রবেশ করেন। এসময় সমিতির নির্বাচন নিয়ে আলোচনা শুরু হলে জসীম উদ্দীন প্রকাশ্যে বলেন, এখানে কোনো নির্বাচন হবে না।
তার মতো করেই সমিতি পরিচালিত হবে। এতে সাধারণ ঠিকাদাররা প্রতিবাদ করলে জসীম উদ্দীন ক্ষিপ্ত হয়ে কয়েকজন ঠিকাদারের গায়ে হাত তোলে এবং তার সিদ্ধান্তের বাইরে কথা বললে দেখে নেয়ার হুমকি দেন।
এসময় ঠিকাদার অফিসের বাইরে দলবল নিয়ে অবস্থান করতে দেখা যায় জসীম উদ্দীনের ভাই মুন্নাকে। এক পর্যায়ে সেও ঠিকাদারদের সাথে মারামারিতে জড়াই। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পেশী শক্তি প্রয়োগ করে সাধারণ ঠিকাদারদের কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগও রয়েছে জসিমের বিরুদ্ধে।
ঠিকাদারদের অভিযোগ—বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সাধারণ ঠিকাদাররা দ্রুত নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের প্রস্তাব দেওয়াই ক্ষমতা হারানোর ভয়ে পেশী শক্তি প্রয়োগ করে নিজের অবস্থান দৃঢ় করার অপচেষ্টা চালাচ্ছে জসীম উদ্দীন। তার এমন কর্মকাণ্ডে ভীতসন্ত্রস্ত সাধারণ ঠিকাদাররা। এমন পরিস্থিতিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।
এবিষয়ে জানার জন্য জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
ঠিকাদার জসিমের আরো ফিরিস্থি জানতে আগামী পর্বে চোখ রাখুন…
এসএস/এমএফ