খাতুনগঞ্জে ছুরিকাঘাতে মাঝি খুন–থানায় মামলা


১৯ অক্টোবর, ২০২২ ৬:৪৬ : অপরাহ্ণ

ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত শ্রমিক মো. মাসুদ মাঝি (৪১) মারা গেছেন। বুধবার ভোর ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মো. মাসুদ মাঝি চাক্তাই রাজখালী রোডের মো. বেলায়েত হোসেন বেপারির ছেলে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, গত সোমবার গুরুতর আহতাবস্থায় শ্রমিক মো. মাসুদকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে ২৭নং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরবর্তী‌তে গতকাল ক‌য়েকদফায় অস্ত্রপাচার করা হয়। এরই ম‌ধ্যে অবস্থার অবন‌তি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে আজ ভোর ৬টায় শ্রমিক মাসুদ মারা যান।

জানা যায়, মো. রাসেল নামের এক পিকআপ চালকের সঙ্গে কথা কাটাকা‌টির জে‌র ধরে গত সোমবার সন্ধ্যার দিকে খাতুনগঞ্জের চাঁন মিয়া গলিতে দুর্বৃত্তরা শ্রমিক মাসুদ মাঝিকে ছু‌রিকাঘাত করে। এ ঘটনায় নিহত শ্রমিক মাসুদের ছেলে কতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন, পিকআপ চালক মোহাম্মদ রাসেল (২৩) ও আরও অজ্ঞাত ৫-৬ আসামি।

এসএস

0Shares

আরো সংবাদ