দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন নগর আওয়ামীলীগ নেতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম।
তিনি আজ সোমবার (১৮ জানুয়ারি) বেলা ২টায় রাজধানীর ঢাকার ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে… রাজিউন)
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর যুবলীগের একাদিক নেতা। তারা বলেন, তারেকের লাশ চট্টগ্রামে আনার প্রস্তুতি চলছে। আগামীকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানা যায়, আলকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ছালেহ আহম্মদের ছেলে তারেক সোলেমান সেলিম স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন। সেই থেকে বিরোধী পক্ষের শত অত্যাচার-নির্যাতন সহ্য করেও তিনি জাতির পিতা বঙ্গবন্ধু ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ থেকে বিচ্যুত হননি।
সকালের-সময়/এমএফ