কাভার্ডভ্যানের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু


২৭ ডিসেম্বর, ২০১৯ ১২:০৭ : অপরাহ্ণ

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় এমদাদুল হাসান শোভন (২৯) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। নিহত শোভন চট্টগ্রাম ওয়াসায় কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে নগরের টাইগারপাস রেলওয়ে কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদুল হাসান শোভনের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। তিনি চট্টগ্রামের খুলশীতে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এমদাদুলের।

0Shares

আরো সংবাদ