কর্ণফুলীতে ২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার


৭ ডিসেম্বর, ২০২৩ ৯:৪৬ : পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে ২৬ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বন্দর থানার পোর্ট কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোহাম্মদ ইলিয়াছ (৪৮) কর্ণফুলী থানা বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন, গ্রেফতার ইলিয়াছের বিরুদ্ধে ২৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এর মধ্যে ১২টিতে আদালত তাকে সাজা দিয়েছেন। এসব মামলার রায়ে তার বিরুদ্ধে কয়েক কোটি টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

পলাতক অবস্থায় তিনি বায়োজিদ থানার গ্রিনভ্যালি হাউজিং সোসাইটি, খুলশী থানার গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি এবং কোতোয়ালি থানার খাতুনগঞ্জের এস এস মার্কেট ঠিকানা ব্যবহার করতেন। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পোর্ট কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, ইলিয়াছের বিরুদ্ধে ২০১৯ সালের জানুয়ারিতে জালিয়াতির মাধ্যমে পূবালী ব্যাংক চকবাজার শাখার ১২ কোটি ৮৫ লাখ টাকা আত্মসাতের মামলার এজাহারনামীয় আসামি। তাকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।

এসএস

0Shares

আরো সংবাদ