কর্ণফুলীতে ফার্নেস অয়েলসহ তিন চোরাকারবারি আটক


১৬ জুলাই, ২০২০ ১০:৪৬ : অপরাহ্ণ

নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে চোরাই ২০ হাজার লিটার ফার্নেস অয়েলসহ তিনজন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) র‌্যাবের পক্ষ থেকে চোরাই ফার্নেস অয়েল আটকের বিষয়টি জানানো হয়। আটক তিনজন হলো জামাল হোসেন (৩৪), মো. আলামিন (৩০) ও মো. সাদ্দাম হোসেন (৩০)। চোরাই ফার্নেস অয়েল বহনকারী দুইটি ট্যাংক লরিও আটক করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, বিদেশ থেকে চোরাইপথে আনা ফার্নেস অয়েল নিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। চোরাই ফার্নেস অয়েল বহনকারী দুইটি ট্যাংক লরিও আটক করা হয়েছে।

দুইটি ট্যাংক লরি থেকে মোট ২০ হাজার লিটার ফার্নেস অয়েল আটক করা হয়েছে। আসামিদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

0Shares

আরো সংবাদ