করোনা আক্রান্ত হলেন সিভিল সার্জন ফজলে রাব্বি


২৯ মার্চ, ২০২১ ১১:৩৩ : অপরাহ্ণ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। আজ সোমবার (২৯ মার্চ) ফোজদারহাটস্থ বিআইটিডি হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় এ স্বাস্থ্য কর্মকর্তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়া।

জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, তিনি বাসায় আছেন। শারীরিকভাবেও সুস্থ আছেন। সকলের নিকট দোয়া চেয়েছেন। এই মুহূর্তে খুব জরুরি ছাড়া উনার সাথে কেউ মুঠোফোনে যোগাযোগ না করারও অনুরোধ জানান তিনি।

জানা যায়, গত কয়েকদিন শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন তিনি। পরে আজ নতুন পরীক্ষা করলে ফলাফল পজিটিভ আসে।

এসএস

0Shares

আরো সংবাদ