করোনায় চট্টগ্রামে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৮


১৮ জুন, ২০২০ ১০:৩৩ : পূর্বাহ্ণ

চট্টগ্রামে মরণঘাতী করোনায় নতুন করে আরও ১৭৮ জনআক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে চার জনের এবং সুস্থ ৫২ জন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ৫টি ল্যাবে নমুনা পরীক্ষায় মোট ৭৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং ইম্পেরিয়াল হাসপাতালে যথাক্রমে ২৭৯টি, ৪২টি, ১৫০ টি, ১৫৫ টি এবং ১৩৯ টি করা হয়।

এছাড়া কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের ৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এইদিন নতুন করে বিআইটিআইডি ল্যাবে ৪৩ জন, চবি ল্যাবে ২১ জন, চমেক ল্যাবে ৬৩ জন, সিভাসু ল্যাবে ২৫ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩ জন শনাক্ত হয়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে একদিনে ১৭৮ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম নগর এলাকায় ১০৩ জন এবং বিভিন্ন উপজেলায় ৭৫ জন।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ