এডিস মশার লার্ভা পাওয়ায় ৯ ভবন মালিককে জরিমানা


৩ নভেম্বর, ২০২২ ১২:৪৬ : পূর্বাহ্ণ

নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশার লার্ভা পাওয়ায় ৯ ভবন মালিককে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার নগরের লালখান বাজার ও বাকলিয়ার কয়েকটি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে এ জরিমানা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

জানা গেছে, বুধবার নগরের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা ও লালখান বাজার এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে বিভিন্ন বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে সিটি করপোরেশনের পৃথক দুটি দল।

নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশার লার্ভা পাওয়ায় ৯ ভবন মালিকের বিরুদ্ধে মামলা ও মোট ৬১ হাজার টাকা জরিমানা করেন তাঁরা। এ সময় সিটি করপোরেশনের সংশ্নিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন জানান, ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির এ সময়ে নিয়মিত অভিযান পরিচালনা করছেন তাঁরা। এডিস মশার জন্মস্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে নানা বার্তাও দেওয়া হচ্ছে।

এসএস

0Shares

আরো সংবাদ