একাধিক মামলার আসামী সন্ত্রাসী রমজান অস্ত্রসহ গ্রেফতার


৬ আগস্ট, ২০২০ ১১:৫৬ : পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার দিঘীরপাড়া এলাকায় খুন ও যৌন হয়রানীসহ একাধিক মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী মো. রমজান আলীকে (৪৩) গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার সহযোগী আব্দুল মান্নান প্রকাশ মান্নাসহ তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি অস্ত্র ও বেশ কিছু গুলি উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাবের অভিযান পরিচালনাকারী টিম। এসব বিষয়টি সকালের-সময়কে নিশ্চিত করেছের র‌্যাবের এএসপি মাহমুদুল হাসান মামুন। গ্রেফতারকৃত মো. রমজান আলী পটিয়ার কোলাগাঁও এলাকার মৃত তুফান আলীর ছেলে ও আব্দুল মান্নান প্রকাশ মান্না একই এলাকার জেবল আহমদের ছেলে।

এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, কর্ণফুলীর চরলক্ষ্যা অভিমুখী পাকা রাস্তার উপর সুলতান আউলিয়া মাজার শরীফের গেইট থেকে সহযোগীসহ সন্ত্রাসী রমজান আলীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। রমজান আলী পটিয়ার কোলাগাঁও এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে পটিয়া থানায় যৌন হয়রানি ও খুনসহ চারটি মামলা রয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে জমি দখলসহ একাদিক অভিযোগ রয়েছে। রমজান আলী ও তার সহযোগীর বিরুদ্ধে কর্ণফুলী থানায় অস্ত্র আইনে নতুন একটি মামলা করা হয়েছে বলেও জানান এএসপি মাহমুদুল হাসান মামুন।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ