নগরীর খুলশী থানাধীন ১নং রোড এলাকা থেকে ২২০ পিস ইয়াবাসহ সাদ এফএস কবির প্রকাশ শাকিল (২৪) নামের একজন বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রণব চৌধুরী সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ২২০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার শাকিল ১নং রোডের একেএম কবির উদ্দিন আহমদের সন্তান।
পুলিশ জানায়, শাকিল গত পাঁচ বছর যাবৎ ইয়াবায় আসক্ত এবং এক পর্যায়ে খুচরা ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। ২০১৩ সালে নটরডেম কলেজ হতে এইচএসসি পাসের পর নর্থ সাউথ ইউনিভার্সিটি’তে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা আরম্ভ করেন।
তবে সেখানে পড়াশোনা শেষ করতে পারেনি। বর্তমানে সে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পড়ছেন। ধনীর দুলাল হওয়াতে ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিট ‘তে পড়া অবস্থায় সে এসব কাজে জড়িয়ে পড়ে।
সকালের-সময়/এম এফ