ইটভাটার মাটির স্তূপে মিলল বৃদ্ধার মরদেহ


২৪ জানুয়ারি, ২০২২ ৪:১৮ : অপরাহ্ণ
ইটভাটা, মাটির স্তূপে,বৃদ্ধার মরদেহ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে মরদেহটির পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৭০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যটি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুল ইসলাম। তিনি বলেন, সোমবার সকালে উপজেলার সুখছড়িকুল পুটিবিলা বিবিসি ইটভাটার মাটির স্তুপে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।

এস এস/

0Shares

আরো সংবাদ