সকসলেরসময় ডেস্ক:: দি চিটাগাং খুলশী ক্লাব লিমিটেড’র ৫ম বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত নগরীর ফয়’স লেকস্থ নিজস্ব জায়গায় এ সভার আয়োজন করা হয়। এবারের সাধারণসভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এরমধ্যে অন্যতম ছিল খুলশী ক্লাব কমপ্লেক্স স্থাপন করে ক্লাব সদস্যদের জন্যবিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করা। তারমধ্যে কনভেনশন হল, সুইমিংপুল, বার, স্পোর্টস জোন এবং একটি উন্নতমানেররেস্টুরেন্ট করা।
এসময় গত অর্থ বছরের সকল আয়-ব্যয়ের হিসেবসম্পন্ন করা হয়। সাধারণ সভায় নতুন সদস্য অন্তর্ভূক্তির বিষয়টি আলোকপাত করা হয়। ক্লাব উন্নয়নের জন্য সর্বসম্মতি ক্রমে ১২শ’ থেকে ১৩শ’ নতুন সদস্য নেয়া হবে বলে সিদ্ধান্ত চূড়ান্ত হয়।এর আগে ক্লাবের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট রফিক উদ্দিন বাবুল ভূঁইয়া।
এসময় তিনি ক্লাবের ভবিষ্যত উন্নয়ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। পরে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিটের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মিজানুর রহমান মজুমদার, আর্কিটেক্ট আলী আহসান মো. মুজাহিদ বেগ, কার্যনির্বাহী ও আপ্যায়ন কমিটির সদস্য আবু হাসনাত চৌধুরী।
হিমাদ্রী রাহার সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত কমোডর শওকতইমরান, ওয়াহিদা মাসুক, হোসনে আরা নাজ, ওয়াহিদুজ্জামানবাবু, জাকির হোসেন, জসিম উদ্দিন আহমেদ, হোসাইন মো.শোয়াইব, আনোয়ার সাজ্জাদ লিপন, রাইসুল উদ্দিন, জাহাঙ্গীর আলম, শিহাব মালেক, মিজানুর রহমান, এমদাদুল হক চৌধুরী,আলমাস শিমুল, আবু সাদাত মো.ফয়সাল, হাসনাত চৌধুরী প্রমূখ।