আনোয়ারায় নির্মাণশ্রমিকের মৃত্যু


১৯ জানুয়ারি, ২০২২ ৪:২৮ : অপরাহ্ণ
আনোয়ারায়, নির্মাণশ্রমিকের, মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় মো. ইমরান উদ্দিন নামে ৫০ বছর বয়সী এক নির্মাণশ্রমিক মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।

আজ বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টার এলাকাযর একটি মার্কেটে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

নিহত ইমরান নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা মৃত রবিউল হকের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ওই এলাকার আর এফ খান নামক নির্মাণাধীন একটি মার্কেটে কাজ করার সময় দুর্ঘটনাবশতঃ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়ে ছাদে ছিটকে পরে ইমরান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন নিহত নির্মাণ শ্রমিকের মরদেহ চমেক হাসপাতাল মর্গে রাখা আছে।

এস এস/

0Shares

আরো সংবাদ