আগুনে সব হারিয়ে নিঃস্ব ১১ পরিবার, ক্ষতি অর্ধ কোটি টাকা


৭ সেপ্টেম্বর, ২০২০ ১০:৫২ : অপরাহ্ণ

চট্টগ্রাম পটিয়া উপজেলা কেলাগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডে হঠাৎ অগ্নিকান্ডে ১১ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল ১১ টায় কোলাগাঁও ইউনিয়নের উত্তর পাড়ায় রান্না ঘরের চুলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা।

জানা যায়, ৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় পটিয়া কোলাগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর পাড়া বলির বাড়ির খায়ের আহমদ, মো: মুল্লুক, মো: তাজু, মো: আবুল হাসেম, মো: জাহাঙ্গীর , জানে আলম, মো: জুসো, মো: জসিম, আলোমা খাতুন, মো: তোফায়েল ও মো: শাহ আলমের বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানায়, কোলাগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে অগ্নিকাণ্ডে’র ঘটনা ঘটে। এ সময় ১১টি মটি, টিনসেট ও ভেড়ার তৈরী বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

অগ্নিকান্ডের খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এরআগে সব শেষ হয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্থ আলোমা খাতুন।

স্থানীয় আওয়ামীলীগ নেতা বদিউল আলম তুষার ও যুবলীগ নেতা বুলবুল হোসেন জানান, সকাল ১১ টারদিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় এতে স্থানীয়রা সহযোগিতা করে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও তখন সব কিছু পুড়ে যায়। এতে ১১ টি পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর  বসবাস করছে। এ আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে পটিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার দীপক কুমার দাশ জানান, খবর পেয়েই আমরা কোলাগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অগ্নিকান্ডের স্থলে ছুটে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি।

সকালের-সময়

0Shares

আরো সংবাদ