আনোয়ারা প্রতিনিধি।। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে শিহাব উদ্দিন নামে এক ড্রেজার মালিককে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের বানিয়ার দিঘি এলাকাস্থ সঙ্খ নদীর পাড়ে এ অভিযান পরিচালিত হয়। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটিও জব্দ করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড সাঙ্গু পূর্বজোন স্টেশন কর্মকর্তাদের সহায়তায় পরিচালিত অভিযানের নের্তৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী।
তিনি বলেন, সঙ্খ নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে শিহাব উদ্দিন নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এস এস/