অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ডে পাওয়া গেল সাংবাদিক সরোয়ারকে


১ নভেম্বর, ২০২০ ৮:৩৭ : অপরাহ্ণ

নিখোঁজের চার দিন পর সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অজ্ঞান অবস্থায় খোঁজ মিললো চট্টগ্রামের নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারের। রোববার রাত ৮টার দিকে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ও পুলিশ সুপার এস এম রশিদুল হক সকালের-সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুজনেই জানিয়েছেন, সাংবাদিক সরোয়ারকে সীতাকুণ্ডের কুমিরায় অজ্ঞান অবস্থায় পাওয়া যাওয়ার সংবাদে জেলা পুলিশ ও সিএমপির দুটি টিম কুমিরার হাজী পাড়া ব্রিজ ঘাটায় রওনা দিয়েছে। তাকে চট্টগ্রামে আনার পর বিস্তারিত বলা যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক সরওয়ারকে কুমিরার হাজী পাড়া ব্রিজঘাটা এলাকায় অজ্ঞান অবস্থায় তাকে দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে যান এবং পরে পুলিশের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ