অক্সিজেনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


১৩ ডিসেম্বর, ২০২১ ২:০৬ : অপরাহ্ণ
অক্সিজেনে, সড়ক দুর্ঘটনায়, মোটরসাইকেল আরোহী

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় মো. এনায়েত উল্লাহ শাহ নামে ৩০ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (১২ ডিসেম্বর) রাত ১২টার সময় নগরীর অক্সিজেন এলাকায় কাভার্ডভ্যানের চাপায় তার মৃত্যু হয়। নিহত এনায়েত উল্লাহ হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদরাসা উকিল বাড়ির বাসিন্দা নাজিম উদ্দিনের ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, অক্সিজেন কেডিএস সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় এনায়েত হঠাৎ করে মোটরসাইকেল থেকে পড়ে যান।

এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় এনায়েত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক এনায়েতকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে দুজনের অবস্থান শনাক্ত করে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

এস এস/

0Shares

আরো সংবাদ