স্টেডিয়ামে আন্তর্জাতিক ‘জুয়াড়ি’ চক্রের ৩ ভারতীয় নাগরিক আটক


৬ ফেব্রুয়ারি, ২০২১ ৮:১৭ : অপরাহ্ণ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ চলাকালীন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে আন্তর্জাতিক ‘জুয়াড়ি’ চক্রের সঙ্গে জড়িত সন্দেহে তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সাগরিকা এলাকায় স্টেডিয়ামের মূল প্রবেশপথ থেকে ওই তিন জনকে আটক করে গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তাদের পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক তিন জন হলেন- সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)। আটক তিনজনকে ভারতীয় নাগরিক হিসেবে জানালেও তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, এনএসআই সদস্যরা আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আটক তিনজন ভারতীয় নাগরিক। তাদের বিস্তারিত তথ্য যাচাই-বাচাই করছি।

এসএস

0Shares

আরো সংবাদ