সেরা করদাতা মাহমুদউল্লাহ রিয়াদ-সৌম্য সরকার ও তামিম ইকবাল


১৮ নভেম্বর, ২০২১ ১১:৫০ : পূর্বাহ্ণ
সেরা করদাতা, মাহমুদউল্লাহ রিয়াদ,সৌম্য সরকার,তামিম ইকবাল

খেলাধুলা ডেস্ক : ২০২০-২১ করবর্ষে খেলোয়াড় ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন তারকা ব্যাটসম্যানই সেরা করদাতার তালিকায় নাম উঠেছে।

গত কয়েক বছর ধরেই দেশ সেরা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবালকে সেরা করদাতার তালিকায় দেখা গেলেও এবার তার সাথেই সঙ্গী হলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ ও জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে এনবিআর থেকে ট্যাক্স কার্ডপ্রাপ্তদের নামের তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

অর্থ মন্ত্রণালয় থেকে এই তালিকা চূড়ান্ত অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে তালিকায় জাতীয় পর্যায়ে তিন ক্যাটাগরিতে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে।

ব্যক্তি পর্যায়ের ১০ নম্বর ক্যাটাগরি ‘খেলোয়াড়’-এ সেরা তিন করদাতা হিসেবে তামিম, মাহমুদউল্লাহ ও সৌম্যর নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

এস এস/

0Shares

আরো সংবাদ