সকালেরসময় স্পোর্টস ডেস্ক :: ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে। তবে শুরুতেই হোঁচট খেয়েছে তারা। সাকিবের জোড়া আঘাতে ফিরে গেছেন সলোমন মির ও ক্রেইগ অরভিন। তারা কেউই রান করতে পারেননি।
এরপর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন মাশরাফি। তার বলে শিকার হয়ে ফেরেন মাসাকাদজা (১৫)। মাশরাফি পর আঘাত হানলেন মোস্তাফিজুর রহমান। ইনিংসের ১৭তম ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে ব্রেন্ডন টেইলরকে ফিরিয়ে দেন তিনি। টেইলর করেন ২৪ রান।
শেষ খবর পর্যন্ত ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে শেষে ৫২ রান করেছে জিম্বাবুয়ে।
এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। একাদশে ফিরেছেন এনামুল হক বিজয় ও সানজামুল ইসলাম। প্রায় তিন বছর পর ওয়ানডে খেলছেন বিজয়। আর আট মাস পর খেলছেন সানজামুল।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সানজামুল ইসলাম, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।