ভারতের কাছে হেরে ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ যুবা টাইগারদের


৩০ ডিসেম্বর, ২০২১ ৭:৪৬ : অপরাহ্ণ
ভারতের,স্বপ্নভঙ্গ, যুবা টাইগার

খেলাধুলা ডেস্ক : ভারতের কাছে ১০৩ রানের বিশাল ব্যবধানে হেরে স্বপ্ন ভঙ্গ হয়ে গেল যুবা টাইগারদের। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত যুব এশিয়া কাপের সেমিফাইনালে ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান।

ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় ভারত অনূর্ধ্ব-১৯ দল। ২৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৮.২ ওভারে ১৪০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

এর আগে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছিল বাংলার যুবারা। কিন্তু শেষ চারে ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরে ফাইনালে ওঠার স্বপ্নটা ভেঙ্গে গেল যুবা টাইগারদের।

এস এস/

0Shares

আরো সংবাদ