ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরির রেকর্ড মুমিনুলের


৪ ফেব্রুয়ারি, ২০১৮ ৮:১৪ : পূর্বাহ্ণ

স্পোটর্স রিপোর্ট :: শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দিনের ব্যাটিং করছে বাংলাদেশ। স্বস্তির খবর দ্বিতীয় সেশন পর্যন্ত কোনো উইকেটই হারায়নি স্বাগতিকরা। পাশাপাশি প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি তুলে নিলেন মুমিনুল হক।

৭১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে অপরাজিত আছেন মুমিনুল হক (১০০) ও লিটন দাশ (৬৮)। চতুর্থ উইকেট জুটিতে দু’জনে মিলে ১৫৭ রানের পার্টনারশিপ গড়েছেন।

প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি (১৭৬) করা মুমিনুল হক দ্বিতীয় ইনিংসেও স্বাগতিকদের ভরসা দিয়ে যাচ্ছেন। করেছেন ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির বিরল রেকর্ড গড়লেন তিনি।

পঞ্চম দিনের খেলায় ১১৯ রানে পিছিয়ে থেকে মাঠে নামে বাংলাদেশ। যেখানে চতুর্থ দিন ৮১ রানে টডঅর্ডারের তিন উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। বাজে শট খেলে আউট হন তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম।

প্রথম ইনিংসে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ৫১৩ করে। বীরোচিত সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক । জবাবে চতুর্থ দিন ৯ উইকেট হারানো শ্রীলঙ্কা ৭১৩ রানের নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। যেখানে ২০০ রানের লিড পায় সফরকারীরা।

0Shares

আরো সংবাদ