স্পোর্টস রিপোর্ট :: ত্রিদেশীয় সিরিজের ৬ষ্ঠ ম্যাচে দুপুর ১২টায় বাংলাদেশের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
মাশরাফির চারে চার :
ত্রিদেশীয় সিরিজের আগের তিন ম্যাচের তিনটিতেই টস জিতেছিলেন মাশরাফি। আজও টস জিতে চারে চার করলেন মাশরাফি।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে আজ লড়াই করতে হবে। জয় পেলে সহজেই ফাইনাল নিশ্চিত হবে তাদের। স্বাগতিক বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলে ৩টিতে অনেক বড় জয় পেয়েছে।
ফলে টাইগাররা সবার আগে ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা একটি করে জয় পেয়েছে। দুই দলের মধ্যে রান রেটের হিসাবে ফাইনাল নির্ধারণ হবে। আর বাংলাদেশে জিতে গেলে? পরাজয়ের ব্যবধান যত কমাতে পারবে ততই ভালো লঙ্কানদের।