উরুগুয়ের বিপক্ষে দি মারিয়ার একমাত্র গোলে আর্জেন্টিনার জয়


১৩ নভেম্বর, ২০২১ ১:৩৩ : অপরাহ্ণ
উরুগুয়ে,দি মারিয়া,আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্ক : কাতার বিশ্বকাপে খেলার জন্য দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব থেকে সবার আগে টিকিট পেয়েছেন ব্রাজিল। সে পথেই হাঁটছে আরেক লাতিন পরাশক্তি আর্জেন্টিনা।

আর এর মাত্র একদিন পরেই বাংলাদেশ সময় শনিবার ভোরে জয় পেয়েছে লা আলবিসেলেস্তেরাও। আনহেল দি মারিয়ার একমাত্র গোলে মন্তেভিদিওতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা।

বাছাইয়ে ব্রাজিলের মতো আর্জেন্টিনাও এখনো হারের মুখ দেখেনি। উরুগুয়ের বিপক্ষে ম্যাচেও আধিপত্য দেখিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের টিকিট পাওয়ার শঙ্কায় এখন উরুগুয়ে।

চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি ছিলেন না একাদশে। আক্রমণভাগে লওতারো মার্তিনেজকে সামনে রেখে পাশে ছিলেন জিওভানি লো সেলসো, পাওলো দিবালা ও দি মারিয়া।

তার ফল পেতেও বেশিক্ষণ দেরি হয়নি আর্জেন্টিনার। ম্যাচের ৭ম মিনিটে ডান দিক থেকে দিবালার পাস ডি-বক্সের ভেতরে পান দি মারিয়া। এক পলক দেখে নিয়ে শট নেন তিনি। পিএসজি মিডফিল্ডারের শট দূরের পোস্ট ঘেঁষে খুঁজে নেয় জাল।

লো সেলসোর পারিবর্তে মেসি মাঠে নামেন ৭৬তম মিনিটে। তবে ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। গত মাসেই উরুগুয়েকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এবার ফিরতি দেখার জয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ টানা ২৬ ম্যাচে অপরাজিত আলবিসেলেস্তেরা।

এই জয়ে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। ১৭ নভেম্বর ভোরে, মুখোমুখি হবে এই দুই লাতিন পরাশক্তি। তাতে জিতলে বিশ্বকাপ নিশ্চিত হতে যারে মেসিদের।

এস এস/

0Shares

আরো সংবাদ