উদ্বোধন হলো জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল


১৯ সেপ্টেম্বর, ২০২০ ৮:৩১ : অপরাহ্ণ

অবশেষে মাঠে গড়াচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইপিএল। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আজ মুখোমুখি দুই টপ ফেভারিট চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফলতম এই দুই দলের লড়াইকে বলা হচ্ছে ‘সুপার ক্লাসিকো’। সাফল্য ও শক্তিমত্তার বিচারে কেউ কারো চেয়ে কম যায় না। ফলে উপভোগ্য ম্যাচের প্রতীক্ষায় থাকবে সমর্থকরা।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ এ ম্যাচ দিয়েই বিশ্বকাপের পর আবারও ২২ গজে ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। করোনা ভাইরাসের কারণে বেশ কয়েক মাস পিছিয়ে শুরু হয়েছে জনপ্রিয় এ টি-টোয়েন্টি লিগ। এছাড়া ভারতের পরিবর্তে আইপিএল হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

করোনা পরিস্থিতির মধ্যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ায় টুর্নামেন্টে এসেছে ব্যাপক পরিবর্তন। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি। ফলে ফাঁকা গ্যালারিতে খেলতে নামবে দলগুলো। এছাড়া হয়নি কোনো উদ্বোধনী অনুষ্ঠান। বাউন্ডারির পাশে কোনো চিয়ারলিডারও দেখা যাবে না।

এসএস

0Shares

আরো সংবাদ