আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলার ফাকোনা আটক


২৭ ডিসেম্বর, ২০২১ ৬:১৩ : অপরাহ্ণ
আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলার ফাকোনা আটক

দেশের খবর,খেলা।। যৌন সহিংসতার অভিযোগ উঠেছে আর্জেন্টিনা জাতীয় দলের ও ফ্রান্সের ক্লাব রেসিং ক্লাবের ফুটবলার ফাকোনা মেদিনার বিরুদ্ধে। মেদিনার স্ত্রীর করা এই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

খবরটি নিশ্চিত করেছে ফরাসি পত্রিকা লেইকুপ। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, চলতি বছরের অক্টোবরে বিয়ে করেন মেদিনা।

এরই মধ্যে দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। গত ২৪ ডিসেম্বর রাতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মেদিনা। একপর্যায়ে স্ত্রীকে আঘাত করেন তিনি।

স্ত্রীর অভিযোগে তদন্তের পর আটক হন আর্জেন্টিনার অলিম্পিক দলের এ তারকা ফুটবলার। তবে তদন্তে সব অভিযোগ অস্বীকার করেছেন মেদিনা।

আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন ২২ বছর বয়সি মেদিনা। ফ্রান্সের ক্লাব রেসিংয়ে খেলেন তিনি।

চলতি বছর হওয়া অলিম্পিক দলের হয়েও খেলেছেন মেদিনা। এর পর তাকে জাতীয় দলেও সুযোগ দেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। ক্যারিয়ারের শুরুর দিকে খেলেছেন আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে ।

এস এস/

0Shares

আরো সংবাদ