নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনায় ব্রেন্টন টারান্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্যারোল ছাড়া দণ্ড দেওয়া হয়েছে টারান্টকে এমন অপরাধে নিউজিল্যান্ডের ইতিহাসে যাবজ্জীবন দণ্ডের ঘটনা এটিই প্রথম।
গত বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চে মসজিদে জুমার নামাজের পর ভয়াবহ ওই হামলা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন ছিলেন বাংলাদেশের নাগরিক। গত সোমবার সকালে ক্রাইস্টচার্চে এ মামলার সাজা ঘোষণার শুনানি শুরু হয়।